অই
পাখি, যে পাখি উড়ে আসে
এসে
জলচৌকিতে বসে
খুটতে
থাকে
নখ
ভালো করে দেখে
তারে
দিনরাত আদার খাওয়াইও না
ভূকূঞ্জে
মেঘ, উড়ে আসে
উড়ে
আসা মেঘ
মোটা
মোটা মেঘ
চলে
যাও, না হয় নেমে যাও
তোমারে
পাঠামু না প্যারিসে
নিজের মর্ম বুঝতে ব্রহ্মাণ্ড ভ্রমণে এসে দেখি অসীমের তত্ত্বে লীন হয়ে আছি অনাদি পুরুষ; আমাতে বিহার করো, আমিই তোমার নিরঞ্জন