তুমি জমেছো মেঘ- কবে থেকে জমতে শুরু
ঘন থেকে ঘনায়মান, গম্ভীর পতনের দিকে
সময় কেবলি নির্লিপ্ত দর্শকের মতো
বয়ে চলছে; যে মেঘে বৃষ্টি হয় তাকে
বর্ষণমেঘ বলে লোকে; আমি তোমাকে শুধু
পতন বলি। পতিত হও নিরলস,
আমার মাটির বিছানা-বালিশ ধুয়ে মুছে
যাবার আগে নিশ্চিন্তের শেষ নিদ্রা
শেষ কোলাহল শুনে দাঁড়িয়ে থাকবো
তোমার তুমুল আক্রমনে একা অপরাজেয়
তুমি বড় জোর সঙ্গহীন করে বয়ে নিয়ে যাবে
ধুলো-মাটি-সম্পর্কের স্মৃতিদাগ
আমি তবু দাঁড়িয়ে শেষতম জলে
লিখে দেবো মরুদাগ, প্রতিভার ক্রোধ
বিষাদ চোখে এসে পড়ে সূর্যাস্তের রঙে
অন্ধকরাচ্ছন্ন দুপুরে চাই আরো চাই তামস
নতজানু হয়ে অতঃপর শিড়দাঁড়া করা
পৃথিবীর বিক্ষুব্ধ প্রনয় যুগল,
মেঘমিশ্রিত দেহবাসর,
সবার আগে চাই অবাধ বিধান
তুমি কেন ভাসিয়ে দিতে পারো না
সামাজিক আগাছা-বিধান
নাকি তুমিও অঞ্জন ঝটিকা বলে
কেবলি সঙ্ঘ আর সঙ্গের তফাত ভুলে যাও
আমার পিতৃত্বের বাসনা ধুয়ে যাক শ্রাবণে
তোমার রজরক্ত রূপকথা হয়ে থাক
বসন্তনিশিথে। নামের পাশে পদবীটাই
নির্ণায়কের মূল সুত্র আজ। ওষ্ঠ অথবা হৃদয়ের
কম্পিত চাওয়া ভিন্ন চিতার ছাই হয়ে ভাসবে জলের
চতুর আদোরে। এই শেষতম চুম্বনে দীর্ঘ উপায়
আমাদের পৃথিবীতে বিশুদ্ধ বর্ষা আসেনি এখনো
পাখি ডাকে; চোখে তার চঞ্চুর নির্ভার
সেও উড়ে যাবে বৃষ্টির মাতাল প্রস্রবনে
২৯ আগস্ট, ২০১৩
নিজের মর্ম বুঝতে ব্রহ্মাণ্ড ভ্রমণে এসে দেখি অসীমের তত্ত্বে লীন হয়ে আছি অনাদি পুরুষ; আমাতে বিহার করো, আমিই তোমার নিরঞ্জন
তৃতীয় পর্বের কবিতাগুলি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তৃতীয় পর্বের কবিতাগুলি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
তুমি মেঘ
লেবেলসমূহ:
তৃতীয় পর্বের কবিতাগুলি
বুধবার, ১ জুন, ২০১১
ইস্টিশনের বিষ্টি
আমরা পার করছি আর্দ্র সময়;
বিশাল হাতির মতো ট্রেইন আসে ধীরে মুষলবৃষ্টিতে
জীবন ফিরে পায় স্টেশান; তুমুল হর্ষ তুলে মালগাড়ী
থেমে পড়ে লৌহকংক্রিটে।
তুমি আমি দর্শকবিন্দুতে বসে দেখছি
ত্রিশ মে’র বৃষ্টিরাশি পড়ছে অতিকায় ট্রেনে
ধাতব সংঘর্ষ ছাপিয়ে বৃষ্টিশব্দে মুখর হয়
আমাদের স্টেশান, স্মৃতিকাতর দ্বৈত আচরন
বিপুল ধ্বনিধর্ষন করে চলে গ্যালে ট্রেইন
বিমর্ষ পেয়ালারা পিরিচের উপর বসে ঢলাঢলি করে।
আমি তিরিশ বছর পুরোনো জন্মকল্পের দিকে ফিরে তাকাই
তোমার দেহপায়রার উপর অবিরল ঝরে চলে বৃষ্টির পয়ার
লেবেলসমূহ:
তৃতীয় পর্বের কবিতাগুলি
বুধবার, ২৫ মে, ২০১১
হাইওয়ে পুলিশ
নেভীব্লু গাড়ীতে আপনারা উড়ে যান কালোরাস্তায়
স্থির ট্রাফিকের ভীড়ে দুর্বোধ্য ভঙ্গিমায়
প্রতিটি লেন ধরে তাকিয়ে আছি আমরা যাত্রীসাধারন
মহিলাসীটের আইনী গেঞ্জামে আমোদিত, ঘামে ক্লেশে
পথচারী জেব্রাক্রসিং স্পিডব্রেকার কন্ডাক্টার আমরা সবাই অনুমানে
সাইরেন শুনে
সতর্ক
সন্দেহভর্তি আমাদের হাত ব্যাগ ব্রিফকেস
মানিব্যগে ধূসর অনুভূতি
খয়েরখোর চালকের ঢুলুঢুলু চোখ রাস্তা গড়িয়ে চলে যেতে চায় পাঠক্ষেতে
আমাদের মেয়েরা শাড়ি পড়ে আছে তাদের হাতে নেলপলিশরঙ
তাদের বমিলাগা অভিযোগ দয়া করে শুনে যান
আপনারা জীপগাড়িতে বসে বসে তারপর ঘুমান
জনাব হাইওয়ে পুলিশ
লেবেলসমূহ:
তৃতীয় পর্বের কবিতাগুলি
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)